সাকিব-মুশফিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১৪:০৮ আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৪:১০

সাকিব-মুশফিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ (বৃহস্পতিবার) ৪৯তম স্বাধীনতা দিবস। কিন্তু করোনাভাইরাসের কারণে দিনটি যথাযথভাবে আয়োজন করা যাচ্ছে না। যদিও থেমে নেই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়। ঘরে বসে থেকেই তারকা ক্রিকেটাররা দেশের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল। এরপর ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে বিজয়।

৫০ বছরে পা দেওয়া বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজকের এই দিনেই হলো আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি। ঐতিহাসিক এই দিনে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। উন্নয়নের পথে আমাদের এই পথচলা থাকুক অব্যাহত, স্বাধীনতার পঞ্চাশতম বছরে এটিই আমাদের কামনা।’

উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম স্বাধীনতা দিবস নিয়ে লিখেছেন, ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, মাতৃভূমি। আমরা কঠিন সময় অতিবাহিত করছি, আমাদের দেশের ওপর রহমত দিন মহান আল্লাহ।’

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৌম্য সরকার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন, ‘স্বাধীনতা অর্থ দিয়ে কেনা যায় না। এটি অনেক সাহসী মানুষের সংগ্রামের ফলাফল। আসুন আমরা এই দিনে আরও একবার সাহসী সেই বীরদের স্মরণ করি। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে সম্পদ, শান্তি এবং সুখের জায়গা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!’

/আরআই/কেআর/
সম্পর্কিত
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার