জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসোলেশন সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ০০:৪৭আপডেট : ০৫ জুন ২০২০, ০০:৫৩

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রোগীরর সংখ্যা বাড়ার কারণে পৃথিবীর বহু দেশে বড় বড় স্টেডিয়াম,জিমনেশিয়ামগুলোকে আইসোলেশন সেন্টারে রূপ দেওয়া হয়েছে অনেক আগেই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের কিছু স্টেডিয়ামকেও আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যার প্রথমটি হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের হার। হাসপাতালগুলোয় আইসোলেশন সেন্টারে জায়গা নেই। এমন পরিস্থিতির মুখে পর্যায়ক্রমে দেশের বৃহত্তম ক্রীড়া স্থাপনাগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য দেওয়ার কথা ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুরুটা হচ্ছে চট্টগ্রামের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে দিয়ে। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাগরিকা স্টেডিয়ামের করপোরেট বক্সগুলোকেই আপাতত আইসোলেশন সেন্টারের জন্য বরাদ্দ দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। বিদেশ ফেরত যাত্রীদের এখানে রাখা হবে।

 বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন জানান, ‘আমাদের বোর্ড প্রধান নাজমুল হাসান সাহেব অনেক আগেই বলে রেখেছেন করোনা-সংকট মোকাবিলায় যদি আমাদের দুই মূল ভেন্যু শেরেবাংলা ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দরকার পড়ে, আমরা তা দিয়ে দেব। তারই ধারাবাহিকতায় এখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসোলেশন ব্যবস্থার কথা জানানো হয়েছে আমাদের।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
বিক্রিনিষিদ্ধ বিশাল আকৃতির মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মন্দের ভালো বলছেন সংশ্লিষ্টরা
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম