‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননায় ভূষিত ক্লার্ক

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২০, ১৩:৫১ আপডেট : ০৮ জুন ২০২০, ১৪:০০

মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়াকে ২০১৫ বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাইকেল ক্লার্ক। এমন অনেক অবদানই তিনি রেখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটে। সেই অবদানকে স্মরণীয় করে রাখতেই তাকে রাষ্ট্রীয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাবে সম্মানিত করা হয়েছে।

সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার ও স্টিভ ওয়াহকেও দেওয়া হয়েছিল একই সম্মাননা। সেই তালিকায় এবার ‍যুক্ত হলো ক্লার্কের নামটিও।

এমন স্বীকৃতি পেয়ে ক্লার্ক খুবই উচ্ছ্বসিত। চ্যানেল নাইনকে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সত্যি করে বলতে আমি বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল এই জুনে কেউ আমাকে এপ্রিল ফুল বানাচ্ছে। আমি বিস্মিত হয়েছি। তবে একই সঙ্গে নিজেকে সম্মানিতও মনে করছি।’

ক্লার্কের মতো একই সম্মাননা পেয়েছিলেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। তালিকায় সাবেক অধিনায়কদের মধ্যে আরও রয়েছেন মার্ক টেলর, স্টিভ ওয়াহ, অ্যালান বর্ডার ও বব সিম্পসন।

খেলোয়াড়ি ও নেতৃত্বগুণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এবং সমাজে বিশেষ অবদান রাখাতেই এই সম্মাননা দেওয়া হয়েছে ক্লার্ককে। ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার অবসরে গেছেন ২০১৫ বিশ্বকাপ জেতার পর পরই। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্টের পাশাপাশি, ২৪৫টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। এই সংস্করণগুলোতে যথাক্রমে তার সংগ্রহ ছিল ৮ হাজার ৬৪৩, ৭ হাজার ৯৮১ ও ৪৮৮ রান।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি