লা লিগা মৌসুম শেষ মার্সেলোর

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৩:৫৩ আপডেট : ১১ জুলাই ২০২০, ১৪:০৯

চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো লা লিগায় বাকি আছে আর তিন ম্যাচ। বার্সেলোনা থেকে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মার্সেলোকে হারালো মাদ্রিদের ক্লাবটি। বাঁ পায়ের মাংসপেশীর চোটে এবারের লা লিগা মৌসুম শেষ হয়ে গেছে ব্রাজিলিয়ান লেফটব্যাকের।

চোটের কারণে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে ছিলেন না মার্সেলো। যদিও ঘরের মাঠের ম্যাচটি জিততে অসুবিধা হয়নি রিয়ালের, করিম বেনজেমা ও মার্কো আসেনসিওর লক্ষ্যভেদে পেয়েছে ২-০ গোলের জয়। তবে জয়ের পরপরই মার্সেলোর ছিটকে যাওয়ার সুসংবাদ শুনেছে ‘লস ব্লাঙ্কোস’।

চোট কাটিয়ে ফিরতে ব্রাজিলিয়ান তারকার লাগবে অন্তত তিন সপ্তাহ। এর মধ্যে শেষ হয়ে যাবে লা লিগা মৌসুম। তাই ২০১৯-২০ মৌসুমের লিগে আর খেলা হচ্ছে না তার।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে বাঁ পায়ের মাংসপেশীতে চোট পেয়েছেন মার্সেলো। তিনি এখন সেরে ওঠার কাজ চালিয়ে যাবেন।’

রিয়াল মাদ্রিদের আশা শিগগিরই মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান ফুলব্যাক। ৭ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামবে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই ম্যাচেই আগের শতভাগ ফিটের মার্সেলোকে পাওয়া যাবে। ইতিহাদের ম্যাচটি রিয়ালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠের প্রথম লেগ ২-১ গোলে হারায় সিটির মাঠে জিনেদিন জিদানের দলের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো মরক্কো
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
মাসভেদে বদলে যায় মালদ্বীপের রূপ, কখন গেলে পাবেন সেরা অভিজ্ঞতা?
মাসভেদে বদলে যায় মালদ্বীপের রূপ, কখন গেলে পাবেন সেরা অভিজ্ঞতা?
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ