শেষবেলার পাঁচ ইংলিশ উইকেট জমিয়ে দিয়েছে ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২০, ০১:৪২আপডেট : ১২ জুলাই ২০২০, ০১:৪৯

গ্যাব্রিয়েল ৩-৬২। ছবি: আইসিসি তিন উইকেটে ২৪৯ থেকে ৮ উইকেটে ২৭৯-৩০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চতুর্থ দিনের বিকেলে নিজেদের অবস্থাটা একটু খারাপ করে ফেলেছে ইংল্যান্ড। তা নাহলে বলে দেওয়া যেতো টেস্টটা একেবারেই ঝুঁকে আছে স্বাগতিকদের দিকে। ১৭০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড, শেষ দুই উইকেট নিয়ে আর ১০-১২টি রান যোগ করতে পারলেও শেষদিনে রোমাঞ্চ ছড়াবে এজিয়্যাস বোল। পঞ্চম দিন, চতুর্থ ইনিংস- কোনও দলের পক্ষেই প্রায় ২০০ রানের লক্ষ্য ছোঁয়া সহজ নয়।

অধিনায়কদের লড়াইটা ভালোই চলছে। আবারও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের উইকেট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে তার আগে স্টোকস করে গেছেন ৪৬ রান এবং জ্যাক ক্রলির সঙ্গে তার জুটিটা ম্যাচটা কেড়েই নিয়ে যাচ্ছিল প্রায়। শেই হোপের হাতের ক্যাচ বানিয়ে স্টোকস আউট করে সর্বোচ্চ ৯৮ রানের জুটি ভেঙেছেন হোল্ডার। চার রান পরই আলজারি জোসেফ সর্বোচ্চ ৭৬ রান করা ক্রলিকে কট ও বোল্ড করেন, ১২ রান পর জস বাটলারকে বোল্ড। ডম বেস ও ওলি পোপ বোল্ড শ্যানন গ্যাব্রিয়েলের পেসে। দিনের শেষ দুটি ওভার কাটিয়ে দিয়েছেন জফরা আর্চার ও  মার্ক উড।

পিচে এরইমধ্যে অসমান বাউন্স দেখা যাচ্ছে, বিশেষ করে একটি প্রান্তে। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজকে হয়তো পরীক্ষাই দিতে হবে রবিবার। তারপরও বলতে হবে চারদিনে ধরেই সফরকারীরা লড়াই করেছে এবং এখনও ম্যাচটি হাত থেকে ছুটে যেতে দেয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০৪ ( হোল্ডার ৬-৪২, গ্যাব্রিয়েল ৪-৬২) ও ২৮৪-৮ (ক্রলি ৭৬, সিবলি ৫০ স্টোকস ৪৬, গ্যাব্রিয়েল ৩-৬২, জোসেফ ২-৪০, চেজ ২-৭১), ওয়েস্ট ইন্ডিজ: ৩১৮।

/পিকে/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’