আজমল বলছেন, একটা ম্যাচও জিতবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২০, ২৩:৩৩আপডেট : ১৩ জুলাই ২০২০, ২৩:৩৭

সাঈদ আজমল সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দলের কাছে চার নম্বরের পরাজয় ইংল্যান্ডের মাটিতে বসেই দেখেছে পাকিস্তান দল। ওয়েস্ট ইন্ডিজের এই জয় বাবর আজমদের জন্য অনুপ্রেরণাদায়ী। র‌্যাঙ্কিংয়ে উইন্ডিজের একধাপ ওপরে থেকে ইংলিশদের বিপক্ষে জয়ের জন্য অনুপ্রাণিত তারা হতেই পারে। কিন্তু পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল ভাবছেন অন্যরকম। তার সন্দেহ, পাকিস্তান একটি ম্যাচও জিতবে না, যদি জেতে সেটি হবে ‘মিরাকল’।

গত মাসেই ইংল্যান্ড চলে গেছে পাকিস্তান দল। ৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ইংল্যান্ডের সঙ্গে তিন টেস্ট ও তিন টি-২০ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আজমল মনে করেন পাকিস্তান দলটি যেহেতু তারুণ্যে ভরা, সে কারণেই ইংল্যান্ডের মাটিতে তাদের পক্ষে কোনও ম্যাচ জেতা সম্ভব হবে না। ‘পাকিস্তান দলটিতে বেশিরভাগই তরুণ খেলোয়াড়। এ কারণেই ইংল্যান্ড সিরিজটি তাদের জন্য হবে কঠিন। পাকিস্তান যদি কোনও ম্যাচ জিততে পারে, আমি বলবো মিরাকল। একজন পাকিস্তানি হিসেবে আমি অবশ্য চাইবো পাকিস্তান সিরিজটিতে ভালো করুক’-এআরওয়াই স্পোর্টসকে রবিবার বলেছেন ৪২ বছর বয়সী সাবেক অফস্পিনার।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট। পরের দুটি টেস্ট হবে সাউদাম্পটনের এজিয়্যাস বোলে, যেখানে রবিবার জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডকে। ২৮ আগস্ট থেকে শুরু হয়ে তিনটি টি-২০ ম্যাচ হবে আবার ওল্ড ট্রাফোর্ডে।

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে সাত নম্বরে। মার্চ মাসে ক্রিকেটে করোনা-নির্বাসন আসার আগে তারা ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে জিতেছে টেস্ট সিরিজ (১-০), আর রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ব্যবধানে। টি-টোয়েন্টির র‌্যাঙ্কিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে, পাকিস্তান চারে।  

/পিকে/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি