করোনায় আক্রান্ত বিওএর উপ-মহাসচিব কোহিনূর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৬:৪০ আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:৫৪

বিওএ উপ-মহাসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস বসিয়েছে বড় থাবা। খেলোয়াড়দের পাশাপাশি অনেক সংগঠক আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ভাইরাসে। সবশেষ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। গত মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়ে বুধবার জানতে পারেন তিনি ‘পজিটিভ’।

এর আগে বাফুফের দুই সদস্য, অ্যাথলেটিকস ফেডারেশন সাধারণ সম্পাদক এবং বিওএর আরেক উপ-মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তালিকাটা লম্বা হলো কোহিনূরের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায়।

এই সংগঠক আপাতত বাসাতেই আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছেন। বাংলা ট্রিবিউনকে কোহিনূর বলেছেন, ‘শরীর একটু দুর্বল লাগছে। বাসাতেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছি।’

/টিএ/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ গঠন করলো এনসিপি
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান