সিপিএল খেলা হচ্ছে না ৫ প্রোটিয়া ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২০, ১১:১৮আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:৩৫

ইমরান তাহিরের সিপিএল খেলতে যেতে বাধা নেই। করোনাকালের বিপদটা টের পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৫ ক্রিকেটার। যথাসময়ে ভ্রমণের সব ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি বলে ক্যারিবিয়ানে সিপিএল খেলতে যাচ্ছেন না রাসি ফন ডার ডাসেন, তাবরাইজ শামসি, আইনরিখ নর্কিয়া, রাইলি রুশো ও কলিন ইনগ্রাম।

সিপিএল আয়োজকরাই চাচ্ছিলেন, খেলোয়াড়রা যেন ১ আগস্টের মধ্যেই ত্রিনিদাদে পৌঁছে যান। কারণ টুর্নামেন্ট শুরুর আগে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ আগস্ট। সেজন্য লন্ডনে বিশেষ ভাড়া করা বিমানের ব্যবস্থাও রেখেছিল আয়োজকরা। যাতে ফ্লাইটজনিত কোনও ঝামেলায় না পড়তে হয়। কিন্তু প্রোটিয়াদের বেলায় ঝামেলা হয়েছে সেখানেই। আগে লন্ডন তো পৌঁছাতে হবে? করোনাকালে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় যথাসময়ে ভ্রমণের ব্যবস্থাও করা যাচ্ছে না। তার ওপর ভিসা প্রসেসিংসহ সরকারি অনুমতিরও প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যে সময়মতো পৌঁছানোর ব্যবস্থা করতে পারতো না প্রোটিয়া ক্রিকেটাররা।

তবে অপর প্রোটিয়া তারকা তাহির এই ঝামেলা থেকে বেঁচে গেছেন। এতদিন তিনি আটকে ছিলেন পাকিস্তানে। পিএসএল খেলতে গিয়ে সেখানেই আটকে পড়েছিলেন। এখন পাকিস্তান ছাড়ার সুযোগ পাওয়ায় তার সিপিএল খেলতে যেতে কোনও ঝামলোয় পড়তে হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকায় করোনাকালে কঠোর বিধি নিষেধই আরোপ করা হয়েছে। সব প্রদেশের ও আন্তর্জাতিক সীমান্ত এখন বন্ধ। সংক্রমণ পরিস্থিতি উন্নতি হলেই সেপ্টেম্বরে সফরের বিধি নিষেধের কড়াকড়ি শিথিল করা হবে। তার মানে এই দাঁড়ালো আইপিএলেও প্রোটিয়া ক্রিকেটারদের অংশগ্রহণ নির্ভর করছে আনুষঙ্গিক বিষয়ের ওপর!

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
লর্ডসে ফিরছেন বাবর
সর্বশেষ খবর
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা