জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৫:৫০আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৬:০৮

করোনায় আক্রান্ত বিশ্বনাথ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আজ। কিন্তু শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেলো তা। করোনায় আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

ক্যাম্পে যোগ দেওয়ার আগে সকল খেলোয়াড়কে করোনা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষায় বিশ্বনাথ উতরে যেতে পারেননি। ৩ আগস্ট করোনা পরীক্ষার পর গতকাল (মঙ্গলবার) ‘পজিটিভ’ এসেছে।

বিশ্বনাথ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনায় পরীক্ষা আমিসহ আমার স্ত্রী পজিটিভ হয়েছি। যদিও আমার কোনও লক্ষণ নেই। এখন পর্যন্ত ভালো আছি। তাই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া হয়নি।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য তিন ভাগে জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্পে উঠবেন। শুরুতে ৩৬ জন খেলোয়াড়কে ডাকা হয়েছিল। কিন্তু অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার কাজী তারিক রায়হান ইউরোপে থাকায় আপাতত যোগ দিতে পারছেন না। আর বসুন্ধরা কিংসের তিন ফুটবলার আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি ও মতিন মিয়াও ক্যাম্পে যোগ দিচ্ছেন না। চোট কাটিয়ে ক্লাবের সঙ্গেই থাকছেন তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
এক মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারীর কাছে দেড় কোটি টাকা ফেরত চেয়েছে সরকার
এক মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারীর কাছে দেড় কোটি টাকা ফেরত চেয়েছে সরকার
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
গুমের অভিযোগ পুলিশকে তদন্তে দিলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: অধিকার
গুমের অভিযোগ পুলিশকে তদন্তে দিলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: অধিকার
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই