অসাধারণ সব রেকর্ড ভেঙে করোনা-বিধিও ভাঙলেন তিনি!

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১৫:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৬:০৮

জর্ডান কক্স। এই সপ্তাহে কেন্টের হয়ে অনেকগুলো রেকর্ড ভেঙেছেন ১৯ বছর বয়সী জর্ডান কক্স। বব উইলিস ট্রফিতে খেলতে গিয়ে রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছেন। এই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় তার মনেও ছিল না যে, করোনা বিধি ভাঙা যায় না। রেকর্ড গড়ে প্রশংসিত হয়েও নিয়ম ভাঙার অপরাধে কক্সকে বাদ দেওয়া হয়েছে দলের পরবর্তী ম্যাচ থেকে।

করোনাকালে সামাজিক দূরত্ব রক্ষাই মূল মন্ত্র। কিন্তু রেকর্ড গড়ে রাতারাতি খ্যাতি পেয়ে যাওয়া কক্স সে বিষয়টিই ভুলে গিয়েছিলেন। ম্যাচের পর ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন!

অবশ্য অনাকাঙ্ক্ষিত ভুলটি পরে বুঝতে পেরেছেন তিনি। সবার কাছে ক্ষমা চেয়ে কক্স বলেছেন, ‘আমার পরিণতিগুলো বুঝতে পারছি। তাই সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি।’ এই অবস্থায় তাকে বাধ্যতামূলকভাবেই আইসোলেশনে থাকতে হবে। পরের ম্যাচে থাকতে না পারায় আফসোসও করছেন তিনি, ‘পরের ম্যাচটা কী পরিমাণ মিস করবো, তা এখন অনুভব করতে পারছি। তবে আমি পুরো দলকেই হতাশ করেছি।’

অবশ্য এমন খ্যাতি তার প্রাপ্যই। কেন্টের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন। সাসেক্সের বিপক্ষে উপহার দিয়েছেন ২৩৮ রানের অপরাজিত ইনিংস। পেছনে ফেলেছেন ১৯৯১ সালে নিল টেইলরের গড়া অপরাজিত ২০৩ রানের ইনিংসটিকে। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটে ৫৭ বছরের রেকর্ডও ভেঙেছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করতে ২১১ রান করেছিলেন ডেভিড নিকোলস। কিন্তু কক্স প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করে অপরাজিত থাকলেন ২৩৮ রানে।

এ সময়ে তার সঙ্গী আরেক ডাবল সেঞ্চুরিয়ান জ্যাক লিনিংয়ের (২২০*) সঙ্গে মিলে ৪২৩ রানের জুটিও গড়েছেন কক্স। যা কেন্টের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রানের জুটি। ২০১৭ সালে সর্বশেষ রেকর্ড জুটিটি ছিল ৩৮২ রানের। এর পরেই সাসেক্সকে এক ইনিংস ও ২৫ রানে হারিয়েছে কেন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
চোটের কাছে হার মানলেন মার্ক উড
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের
সর্বশেষ খবর
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার