ক্লাসিকোতে রামোসকে পাচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ২২:০১আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:০৯

এল ক্লাসিকোতে রামোসকে পাচ্ছে রিয়াল। সার্জিও রামোসকে ছাড়া রিয়াল মাদ্রিদ কতটা বিবর্ণ, তা টের পাওয়া গেছে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেই। ১৩ বারের চ্যাম্পিয়ন হয়েও শাখতার দোনেৎস্কের কাছে তারা গেছে ৩-২ গোলে। তবে ঐতিহ্যবাহী এল ক্লাসিকোতে রামোসকে ঠিকই ফিরে পাচ্ছে রিয়াল।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, চোট সারিয়ে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামছেন রিয়াল অধিনায়ক।

গত সপ্তাহে নবাগত কাদিজের কাছে লজ্জার (১-০) হারের দিনে চোট নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন তিনি। রামোসের অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচেও হার দেখতে হয়েছে রিয়ালকে। তাকে ছাড়া রিয়াল বুঝতেই পারছিল না কীভাবে আটকাবে প্রতিপক্ষকে।

অবশ্য চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ যে কয়টি ম্যাচে রামোস ছিলেন না। সে কয়টিতেই হার দেখতে হয়েছে তার দলকে। সে জন্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে রামোসকে পেতে মুখিয়ে ছিল পুরো দল। তাই শুক্রবার দলের অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি।

তবে রামোসকে পেলেও ক্লাসিকোতে নিয়মিত অনেক খেলোয়াড়কেই পাচ্ছে না রিয়াল। এদেন হ্যাজার্ড, কারভাহাল, ওডেগার্ড ও ওদ্রিওজোলাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচেও। অপর দিকে ক্লাসিকোর মতো ম্যাচে বার্সা ফিরে পাচ্ছে জর্ডি আলবাকে। শনিবার রাত ৮টায় ঐতিহ্যবাহী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ
নিলামের উত্তেজনা, তারপর ঋণের বোঝা: আলোচনায় নতুন অ্যাপ
কারাগারেই মারা গেলেন সেই আওয়ামী লীগ নেতা
কারাগারেই মারা গেলেন সেই আওয়ামী লীগ নেতা
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
কী আছে জুলাই গণঅভ্যুত্থান ডকুমেন্টারিতে, কেন এতো বিতর্ক
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়