জামালদের হৃদয়ে থাকবেন ম্যারাডোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২০:৫০আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:৪৫

১৯৮৬ বিশ্বকাপ ট্রফি হাতে ম্যারাডোনা। বর্তমানে বাংলাদেশ দল রয়েছে কাতারে। সেখানে ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে স্বাগতিকদের বিপক্ষে। বুধবারের প্রথম প্রস্তুতি ম্যাচের পরই ম্যারাডোনার অন্য লোকে পাড়ি দেওয়ার খবর পেয়েছিলেন জামাল-সুফিলরা। তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছিলেন গোলকিপার আশরাফুল ইসলাম রানাসহ অন্যরা। সেই শোক আলাদাভাবে কাতর করেছে লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও।

আজ বৃহস্পতিবার মাঠের অনুশীলন ছিল না। শুধু হয়েছে জিম সেশন। সেই ফাঁকে ভিডিও বার্তায় জামাল ভূঁইয়া জানালেন, কিংবদন্তির মৃত্যু কতটা দুঃখ দিয়েছে তাকে, ‘ফুটবল বিশ্বের জন্য দুঃখের খবর। শুধু ফুটবল নয়, পুরো বিশ্বের জন্যই দুঃখের খবর যে, মাত্র ৬০ বছর বয়সে মারা গিয়েছেন ম্যারাডোনা। তবে যারা ফুটবল খেলেন, তাদের একটু বেশি খারাপ লাগছে। কারণ, একজন আইকনিক ও কিংবদন্তি ফুটবলার ছিলেন তিনি।’

ম্যারাডোনাকে সবসময় মনে রাখবে পুরো বিশ্ব। সেই ১৯৮৬ বিশ্বকাপ যারা দেখেছেন, তাদের কাছে ম্যারাডোনা এখনও জাদুকরী এক চরিত্র। যে চরিত্র কখনও ভোলার নয়। জামালও মানেন সেটা, ‘সবাই জানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছেন। ইতালিয়ান ক্লাব নাপোলিকে অনেক সাফল্য দিয়েছেন। বাংলাদেশেও অনেক আর্জেন্টিনার সমর্থক আছেন। তারা সবাই বলে ম্যারাডোনা, ম্যারাডোনা। ম্যারাডোনা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। সবার হৃদয়ে থাকবেন। তাকে ভুলবো না।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পকে ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পকে ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে সারের সংকট নেই: মাহ্দী আমিন
দেশে সারের সংকট নেই: মাহ্দী আমিন
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা