দল বাড়ছে আইপিএলে?

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ২২:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

এবারের শিরোপা জয়ী মুম্বাই। আগামী বছর আইপিএলে আরও দুটি দল বাড়ানো নিয়ে ভাবছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এই মাসে হবে সংস্থাটির বার্ষিক সভা। সেই সভাতে বিষয়টি উত্থাপিত হবে বলে জানিয়েছেন এক বোর্ড কর্মকর্তা।

সাধারণত ৮টি দল নিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে আইপিএল। তবে ১০ দলের আইপিএল এর আগে অনুষ্ঠিত হয়নি এমনও নয়। ২০১১ সালেই প্রথমবার সেটি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত হয়েছে ৯টি দল নিয়ে।

এবারের আইপিএলও অনুষ্ঠিত হয়েছে ৮টি দল নিয়েই। তবে করোনার কারণে টুর্নামেন্টটি পেছানো হয়েছিল তিনবার। মহামারি পরিস্থিতিতে এবারের আসরটি শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে আরব আমিরাতে। তার পরেও টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক ছিল রেকর্ডসংখ্যক। আর সে কারণে বিসিসিআইও চাইছে টুর্নামেন্টটিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন ধুমাল তাদের পরিকল্পনা প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আসলে প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করবো। তাদের মতামত জেনেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’

/এফআইআর/
সম্পর্কিত
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা