ক্রিকেটকে বিদায় বলে দিলেন পার্থিব প্যাটেল

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২০, ১৬:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫

পার্থিব প্যাটেল। মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের। তখনই টেস্টের সর্বকনিষ্ঠ উইকেটকিপার হিসেবে সাড়া ফেলে দিয়েছিলেন। তার আগমনের কিছুদিন পর-ই আবির্ভাব ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির। এর পর আর নিয়মিত হওয়ার সুযোগ পাননি জাতীয় দলে। ৩৫ বছর হয়ে যাওয়া পার্থিব প্যাটেল বুধবার বিদায় বলে দিয়েছেন সব ধরনের ক্রিকেটকে।

২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি প্যাটেল। ২৫টি টেস্টের সঙ্গে খেলেছেন ৩৮টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। মহেন্দ্র সিং ধোনির আসার পর বিকল্প অপশন হয়ে যান ভারতের জন্য।

তবে জাতীয় দলে না পারলেও ঘরোয়া ক্রিকেটে তার নিয়মিত পদচারণা ছিল। এমনকি ক্যারিয়ারও খুব সমৃদ্ধ। প্রথম শ্রেণির ১৯৪টি ম্যাচে রয়েছে ১১ হাজার রান। এছাড়া আইপিএলেও খেলেছেন ৬টি বিভিন্ন দলের হয়ে। ১৩০টি ম্যাচে যার হাফসেঞ্চুরি রয়েছে ১৩টি। 

ক্রিকেট ক্যারিয়ারটা ১৮ বছরের হলেও তিনি সর্বশেষ ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ২০১৮ সালে। টুইটারে লিখেছেন, ‘আজকেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলাম। এর মধ্য দিয়ে ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছি। দীর্ঘ পথচলায় অনেকের কাছেই আমি কৃতজ্ঞ। ভারতের ক্রিকেট বোর্ড ১৭ বছরের একজন ছেলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। সেই বোর্ডের কাছে আমি অনেক কৃতজ্ঞ।’

/এফআইআর/
সম্পর্কিত
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
সর্বশেষ খবর
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন, ‘রিটায়ার’ শব্দের আসল অর্থ জানালেন অমিতাভ বচ্চন
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
সরকারি হাসপাতালের সেবা কি টাকার কাছে জিম্মি?
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
রাঙামাটিতে বাবাকে হত্যার পর রক্তপান করা ছেলের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান