শর্ত দিলে শেখ জামালকে খেলতে দেবে না বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:৩৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:৪১

শর্ত দিলে শেখ জামালকে খেলতে দেবে না বাফুফে স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্ট খেলতে চেয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ সন্ধ্যায় ক্লাবটি বাফুফেকে চিঠিটি দেয়।

চিঠিতে শেখ জামাল তাদের দাবি করা আট খেলোয়াড়কে ফেরত দিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া স্বাধীনতা কাপে খেলতে দেওয়ার আবেদন করে। তবে বাফুফে জানিয়েছে কোনও শর্তের ভিত্তিতে স্বাধীনতা কাপে শেখ জামালকে খেলতে দেওয়া হবে না। তারা যদি নিঃশর্তভাবে খেলতে চায় তাহলে তাদের আবেদন বিবেচনা করা হবে।

বাফুফে সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, শেখ জামালকে আমরা অবশ্যই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। তবে যদি তারা কোনও শর্ত দেয় তবে তাদের অন্তর্ভুক্ত করা আমাদের পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে কাল আমরা জরুরি সভা ডেকেছি, সেখানেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

ক্লাব ছেড়ে যাওয়া আট খেলোয়াড়কে ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে একটি রিট পিটিশন দায়ের করে শেখ জামাল। পিটিশনের প্রেক্ষিতে ওই ৮ ফুটবলারকে শেখ জামালে ফেরত দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল বুধবার বাফুফে চেম্বার জজের কাছে এটির স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে সে তা খারিজ করে একটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন আদালত। রবিবার এটির শুনানি হবে।

এদিকে কাল শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রহমতগঞ্জ বনাম টিম বিজেএমসির ম্যাচ দিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি