আইএইচএফ হ্যান্ডবলে ভারতের দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ১৮:১৫আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:১৬

আইএইচএফ হ্যান্ডবলে ভারতের দ্বিতীয় জয় সোমবার  ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পুরুষ বিভাগের প্রথম খেলায় ভারত ৫২-১৪ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে তারা ৩০-৬ গোলে এগিয়ে ছিল। ভারতের হয়ে সর্বোচ্চ ১১ টি গোল করেন নিদিশ।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৩২-১৬ গোলে হারায় নেপালকে। প্রথমার্ধে তারা ১৪-১১ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০ টি গোল করেন মোজাম্মেল। নেপালের পক্ষে সর্বোচ্চ ৫ টি গোল করেন রিসাম। তৃতীয় ম্যাচে আফগানিস্তান ২৪-২২ গোলে হারায় মালদ্বীপকে। প্রথমার্ধে আফগানরা  ১৩-১১ গোলে এগিয়ে ছিল। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৯ গোল করেন মোহাম্মদ শাহির এবং মালদ্বীপের পক্ষে ৭ গোল করেন ফিরন্সী।

এদিকে মহিলাদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কা ১৮-১৬ গোলে হারায় আফগানিস্তানকে।  প্রথমার্ধে ১০-৯ গোলে এগিয়ে ছিল দ্বীপ রাষ্ট্রটি। শ্রীলঙ্কার পক্ষে শুভাষিনি সর্বাধিক ১২ টি ও আফগানদের পক্ষে ৮ গোল করেন হুমায়রা।

দ্বিতীয় ম্যাচে ভারত ৪৫-১৬  গোলে নেপালকে হারিয়ে বড় জয় তুলে নেয়। প্রথমার্ধে ভারতের মহিলারা ২৪-৭ গোলে এগিয়ে ছিল। ভারতের পুনম ও নেপালের নিশা রায় সর্বোচ্চ ৯ টি করে  গোল করেন।

তৃতীয় ম্যাচে পাকিস্তান ৩১-৮ গোলে হারায় মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলকে। প্রথমার্ধে তারা ১২-৫ গোলে এগিয়ে ছিল।  পাকিস্তানের শাহজাদি সর্বোচ্চ ৭ টি ও মালদ্বীপের মাইশা সর্বোচ্চ ৫ টি গোল করেন।  

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম