প্রিমিয়ার দাবায় দ্বি-মুখী লড়াই চলছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ২০:৪২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২০:৪৫

প্রিমিয়ার দাবায় দ্বি-মুখী লড়াই চলছেই ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে শিরোপাধারী শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাবের দ্বিমুখী শিরোপা লড়াই অব্যাহত রয়েছে। সোমবার সপ্তম রাউন্ডের খেলা শেষে দুই দলই ১৪ ম্যাচ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।

সপ্তম রাউন্ডে শেখ  রাসেল  ৩.৫-০.৫ পয়েন্টে গতবারের রানার্স-আপ বাংলাদেশ নৌবাহিনী দাবা দলকে এবং সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে।

কাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার অষ্টম রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে। এ খেলার ওপর অনেকটাই নির্ভর করবে লিগের শিরোপা ভাগ্য। 

লিওনাইন চেস ক্লাব এ রাউন্ডে ৪-০ পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে, ফায়ার-সাভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব একই ব্যবধানে  গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়ে দেয়।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান