রোল বল বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩১

বাংলাদেশ-সেনেগাল মহিলা দলের ম্যাচের একটি দৃশ্য পারল না বাংলাদেশের মেয়েরা। আশা জাগিয়েও চতুর্থ রোল বল বিশ্বকাপে মেয়েদের বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ সোমবার নকআউট পর্বে সেনেগালের বিপক্ষে ৬-১ গোলে হেরে বিদায় নিয়েছে আয়োজক বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের অধিনায়ক হিয়া একটি ও নুসরাত ২টি গোল করেন। 

পল্টন ময়দানের হ্যান্ডবল স্টেডিয়ামে উগান্ডার মহিলা দল ৪-০ গোলে নেপালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্য ম্যাচে ইরান মহিলা দল  উরুগুয়ের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাটভিয়া ৫-৪ গোলে পাকিস্তানকে হারিয়ে পৌঁছেছে শেষ আটে। ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল, এরপর অতিরিক্ত সময়ে ১-১ গোল হলে ফলাফল ৪-৪-এ দাঁড়ায়। শেষ পর্যন্ত লাটভিয়া গোল্ডেন গোলে ৫-৪ গোলের জয় পায়। 

ভারতের মহিলা দল ৮-২ গোলে ডেনমার্ককে ও আর্জেন্টিনা ৬-১ গোলে  স্লোভেনিয়াকে  হারিয়ে পূর্ণ করে কোয়ার্টার ফাইনালের লাইন আপ।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের