নাজমুল করিমের মৃত্যুতে বিসিবির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২১:৫৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২২:২৬

নাজমুল করিম টিংকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে। 

নাজমুল করিমের সম্মানে বুধবার মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া ক্রিকেট বোর্ডের অধীনে বুধবারের সকল ম্যাচ বাতিল করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

নাজমুল করিমের জানাজা বুধবার সকাল দশটায় মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাজমুল করিম। সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিসিবির পরিচালক ছাড়াও কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন নাজমুল করিম। কলাবাগান ক্রীড়া চক্রেরও সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

/আরআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম