তিন বছর পর প্রিমিয়ার হ্যান্ডবল লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৬:৩১আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৬:৩২

তিন বছর পর প্রিমিয়ার হ্যান্ডবল লিগ ২০১৪ সালে হয়েছিল প্রিমিয়ার হ্যান্ডবল লিগের সর্বশেষ আসর। মাঝে তিন বছর আলোর মুখ দেখেনি লিগ। অবশেষে শুরু হচ্ছে ১৭তম হ্যান্ডবল লিগ। আগামী ২১ জুলাই থেকে ১০ দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট।

আগের আসরে খেলেছিল ৯ দল, তবে এবার কোয়ান্টাম মেথডস প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হিসেবে নামবে প্রতিযোগিতায়। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিরাও খেলতে পারবেন লিগে। প্রত্যেক ম্যাচে তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ থাকবে দলগুলো। এছাড়া অংশগ্রহণ ফি পাবে ক্লাবগুলো।

সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেছেন, ‘নানান কারণে তিন বছর প্রিমিয়ার লিগ আয়োজন করা যায়নি। এবার তা হচ্ছে। আশা করছি দলগুলো জমজমাট খেলা উপহার দিতে পারবে।’

এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ও রানার্স-আপ প্রাইম স্পোর্টিং ক্লাব ছাড়াও মেরিনার্স, আরামবাগ, মেনজিস, বাংলা ক্লাব, সূর্যোদয়, ভিক্টোরিয়া, ওল্ড আইডিয়ালস ও কোয়ান্টাম মেথড অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন লিগ কমিটির চেয়ারম্যান এবিএম মাসুদ হোসেন, কাজী রাজিব উদ্দীন চপল, শিবলী নোমান ও জাহাঙ্গীর হোসেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম