প্রো-কাবাডি লিগ খেলতে ভারতে মাসুদ করিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ২২:২৩আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:২৯

এবারও ইউপি যোদ্ধা দলে খেলবেন মাসুদ করিম ভারতে আগামী ২০ জুলাই শুরু হচ্ছে প্রো-কাবাডি লিগের সপ্তম আসর। বাংলাদেশের দুজন খেলোয়াড় অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। একজন জাতীয় দলের অধিনায়ক মাসুদ করিম, অন্যজন সাজিদ হোসেন।

গতবারের মতো এবারও মাসুদের দল ইউপি যোদ্ধা। অন্যদিকে সাজিদ খেলবেন গুজরাট ফরচুন জায়ান্টসের জার্সিতে। মাসুদ বৃহস্পতিবার রাতে ভারতে গেছেন। সাজিদ যাচ্ছেন শুক্রবার রাতে।

প্রো-কাবাডি লিগ শুরুর আগে শনিবার হায়দরাবাদে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম বিদেশিদের নিয়ে গড়া দল। এই ম্যাচে খেলতে পারেন মাসুদ। হায়দরাবাদ থেকে বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, ‘বিদেশিদের নিয়ে গড়া দলে আমি সুযোগ পেয়েছি। এটা আমার জন্য খুবই খুশির খবর।’

ভারতের জমকালো লিগে ভালো করার লক্ষ্য মাসুদের, ‘গতবার চারটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। আশা করি, এবার বেশি ম্যাচ খেলার সুযোগ পাবো। সামনে এসএ গেমস। প্রো-কাবাডি লিগে খেলার অভিজ্ঞতা এসএ গেমসে কাজে আসবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি