সামার অ্যাথলেটিকসে শিরিন-মাহফুজের রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ২২:০১আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২২:০৮

নতুন রেকর্ড গড়েছেন শিরিন ও মাহফুজ জাতীয় সামার অ্যাথলেটিকসে ২০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে সেরা হয়েছেন নৌবাহিনীর শিরিন আক্তার। ছেলেদের ২০০ মিটারে প্রথম হয়েছে নৌবাহিনীরই সাইফুল ইসলাম খান। একই সংস্থার মাহফুজুর রহমান হাই জাম্পে নতুন রেকর্ড গড়েছেন।

রবিবার প্রতিযোগিতার শেষ দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শিরিন ২৪.৯৭ সেকেন্ডে ফিনিশিং লাইন পার হন। তিনি ভাঙেন এই বছরের শুরুতে গড়া সোহাগী আক্তারের (২৫.১৯ সেকেন্ড) আগের রেকর্ডটি। এবার সোহাগী হয়েছেন দ্বিতীয়, আর তৃতীয় শরিফা খাতুন।

ছেলেদের ২০০ মিটারে এক বছর পর শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন সাইফুল। ২১.৮২ সেকেন্ডে প্রথম হন নৌবাহিনীর এই অ্যাথলেট। দ্বিতীয়বার সোনা জিতে তিনি বলেছেন, ‘ইনজুরির কারণে গত আসরগুলোতে ভালো করতে পারিনি। নিজেকে ফিরে পাওয়ার জন্য এবার কঠোর পরিশ্রম করেছি, সুফলও পেলাম।’ সেনাবাহিনীর শরিফুল ইসলাম দ্বিতীয় ও গতবারের স্বর্ণজয়ী জহির রায়হান হয়েছেন তৃতীয়।

হাই জাম্পে নৌবাহিনীর মাহফুজ ২.১৫ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েছেন। তিনি ভেঙেছেন ২০১০ সালে সজীব হোসেনের (২.১১ মিটার) গড়া রেকর্ডটি। উচ্ছ্বসিত কণ্ঠে মাহফুজ বলেছেন, ‘আমি খুব আনন্দিত। এক বছর পর আবার নিজেকে ফিরে পেয়েছি। এবার এসএ গেমসেও ভালো করতে চাই।’

এছাড়া ৪ গুণিতক ১০০ রিলেতে নতুন রেকর্ড হয়েছে। নৌবাহিনী জিতেছে স্বর্ণপদক। দুইদিনের জাতীয় সামার অ্যাথলেটিকসে ১৯টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে তারাই হয়েছে প্রথম। ১৪ টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় সেনাবাহিনী।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী