এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৬

বাংলাদেশ আর্চারি দল এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩-এ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ফিলিপাইনের ক্লার্ক সিটির এই আসরে বাংলাদেশের আর্চাররা সেমিফাইনালে হারিয়েছে মালয়েশিয়াকে। জিতেছে তারা ৫-৩ সেট পয়েন্টে।

এর আগে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া দলটি কোয়ার্টার ফাইনালে জিতেছিল একই ব্যবধানে। সেখানে প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড।

তবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে হেরে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে চীনের কাছে হেরেছে তারা ৬-০ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালে অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে লাল-সবুজরা জিতেছিল ৫-১ সেট পয়েন্টে।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশের রোমান সানা ও বিউটি রায় জুটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম