হতশ্রী অ্যাথলেটিকস ট্র্যাক, জাতীয় অ্যাথলেটিকস চট্টগ্রামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ২২:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০৯

এবারের জাতীয় অ্যাথলেটিকস হবে চট্টগ্রামে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকেই জাতীয় অ্যাথলেটিকস হয়ে থাকে। কিন্তু ট্র্যাকের জরাজীর্ণ অবস্থায় এখন এর ভেন্যুই বদলে গেছে। দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের ঘাসের মাঠে হতে যাচ্ছে জাতীয় অ্যাথলেটিকস। আজ বৃহস্পতিবার থেকে শুরু এই প্রতিযোগিতায় অবশ্য নিচ্ছে না বিকেএসপির মতো সংস্থা। এ ছাড়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও বিভাগ এবং সংস্থার ৪৫০ জন অ্যাথলেট অংশ নিচ্ছে।

২০০৫ সালে চট্টগ্রামে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকস হয়েছিল। এবার অনেকটা নিরুপায় হয়েই ঢাকা থেকে বন্দরনগরীতে গেছে ফেডারেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক ২০০৭ সালে ১০ কোটি টাকা ব্যয়ে স্থাপন হয়েছিল। মাঝে ট্র্যাক কিছুটা খারাপ হলে জোড়াতালি দিয়ে ঠিকও করা হয়েছিল। কিন্তু এখন এর অবস্থা বেশ খারাপ থাকায় কোনও ঝুঁকি নেয়নি ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেছেন, ‘এই ট্র্যাকে দৌড়ানো কঠিন। টার্ফের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে। যেকোনও সময় অ্যাথলেটরা ইনজুরিতে পড়তে পারে। তাই আমরা ঢাকার বাইরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছি।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের