জুনে হবে দেশের প্রথম অনলাইন দাবা প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ২২:১৬আপডেট : ১২ মে ২০২০, ২২:১৮

বাংলাদেশ দাবা ফেডারেশন দাবাড়ুদের কাছে অনলাইনে দাবা খেলা নতুন কিছু নয়। করোনাভাইরাসের কারণে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের অনেক দাবাড়ুই অনলাইন দাবায় অভ্যস্ত। বাংলাদেশের দাবাড়ুদের অনেকেই ব্যক্তিগতভাবে সেখানে খেলছেনও। তবে দেশে প্রথমবারের এই অনলাইন দাবার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আগামী জুনে হবে প্রতিযোগিতাটি।

মূলত দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে অনলাইন দাবা খেলাকে উৎসাহিত করছে। এজন্য তারা প্রতিটি ফেডারেশনকে ৫ হাজার ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিদে দুটি লক্ষ্য সামনে রেখে এই অর্থ দিচ্ছে। প্রথমত, করোনাভাইরাসের কারণে দাবাড়ুরা যেন খেলার মধ্যে থাকে। দ্বিতীয়ত, দাবা খেলে কিছুটা হলেও যেন খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বাংলা ট্রিবিউনকে অনলাইন দাবা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমরা দেশের সব শ্রেণির দাবাড়ুদের নিয়ে অনলাইন দাবার প্রতিযোগিতা আয়োজন করতে চাইছি। যেখানে গ্র্যান্ডমাস্টারসহ জুনিয়র দাবাড়ুরাও খেলতে পারবে। প্রয়োজনে আলাদা প্রতিযোগিতা হবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘এজন্য ফিদে আমাদের ৫ হাজার ইউরো দেবে। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে। আমরা তাদের চিঠি দিয়েছি। আগামী জুনে তা শুরু করতে চাই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের