১০০ খেলোয়াড়ের পাশে বাস্কেটবল ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ২০:৪৪আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৫২

১০০ খেলোয়াড়ের পাশে বাস্কেটবল ফেডারেশন করোনাভাইরাসের প্রকোপে মাঠে খেলা নেই অনেকদিন। যে কারণে খেলোয়াড়দের অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে কষ্টে দিনযাপন করছে। করোনার শুরুর দিকে অনেক ফেডারেশনই তাদের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। এবার বাস্কেটবল ফেডারেশনও তাদের খেলোয়াড়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ১০০ খেলোয়াড়কে ৩ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তৃণমূলের খেলোয়াড়দের দিকে বেশি জোর দিচ্ছে বাস্কেটবল ফেডারেশন। এ ব্যপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার বলেছেন, ‘খেলোয়াড়দের আর্থিক সংকটের কথা বিবেচনা করে ১০০ খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেওয়া হবে। বেশিরভাগই জেলা পর্যায়ের উদীয়মান খেলোয়াড়। তারা প্রত্যেকে ৩ হাজার টাকা করে পাবেন। খেলোয়াড়দের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে উক্ত অর্থ প্রদান করা হবে।’

এর আগে ক্রীড়া মন্ত্রণালয় বাস্কেটবলের ১০ খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছিল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি