করোনা পরীক্ষা হবে গলফার সিদ্দিকুরেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

গলফার সিদ্দিকুর রহমান অনুশীলনের জন্য হা-পিত্যেশ করছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ৬ মার্চ মালয়েশিয়ার এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে কাটছে ‘ঘরবন্দি’ জীবন। করোনাভাইরাসের কারণে আর গলফ কোর্সে ফেরা হয়নি তার। তবে আশার কথা, দুয়েকদিনের মধ্যে সাভার গলফ কোর্সে অনুশীলনের সুযোগ হচ্ছে তার। তবে এর আগে সিদ্দিকুরকে করোনা পরীক্ষা করতে হবে।

আগামীকাল (মঙ্গলবার) করোনা পরীক্ষা করাবেন সিদ্দিকুর। তারপর ফল প্রাপ্তি স্বাপেক্ষে নামবেন অনুশীলনে।  বাংলা ট্রিবিউনকে সিদ্দিকুর বলেছেন, ‘সাভার গলফ ক্লাবে অনুশীলন করার আগে করোনা পরীক্ষা করাতে হবে। এরপর নেগেটিভ রিপোর্ট নিয়ে নামতে হবে অনুশীলনে।’

অনেকদিন পর গলফ ক্লাবের সবুজ কোর্সে নামার সুযোগ পেয়ে খুশি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই গলফার, ‘আসলে অনেকদিন পর অনুশীলনের সুযোগ এসেছে, এতেই আমি খুশি। গলফ কোর্সে অনুশীলন করতে পারবো। এত দিন বাসায় ফিটনেস ধরে রাখার চেষ্টায় ছিলাম। এখন মাঠের অনুশীলনে ফিরতে পারবো।’

আপাতত সিদ্দিকুরের সামনে কোনও প্রতিযোগিতা নেই। তারপরও নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে দৃঢ় সংকল্প তার, ‘এশিয়ান ট্যুরের জাপান ও দক্ষিণ কোরিয়াতে খেলার সুযোগ হলো না। সামনে আপাতত কোনও প্রতিযোগিতা নেই। ঘরোয়া প্রতিযোগিতাও হওয়া কঠিন। এই সময়ে তাই গলফ কোর্সে নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা করতে চাইছি। যেন সামনের দিকে যে কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অদৃশ্য প্রেমের ছায়া
অদৃশ্য প্রেমের ছায়া
যুদ্ধ ফের শুরু হলেও ইরানের অবস্থানে পরিবর্তন হবে না
যুদ্ধ ফের শুরু হলেও ইরানের অবস্থানে পরিবর্তন হবে না
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
ঘি খেয়ে ফিট থাকা! কারিনা কাপুরের খাদ্যাভ্যাস থেকে জানুন পরিমাণ
ঘি খেয়ে ফিট থাকা! কারিনা কাপুরের খাদ্যাভ্যাস থেকে জানুন পরিমাণ
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম