ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) প্রতি বছরই আয়োজন করে থাকে জার্নালিস্ট অ্যাওয়ার্ড। এবারও করেছে। সমকালের সেকান্দার আলী জিতেছেন এবারের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার। এছাড়া দুই ক্রীড়া সাংবাদিককে জানানো হয়েছে সম্মাননা।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দিয়েছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বিএসপিএ সভাপতি সনৎ বাবলা।

২০১৯ সালের জন্য দেওয়া এ পুরস্কারে বর্ষসেরা সাংবাদিক ক্যাটাগরিতে ক্রিকইনফোর মোহাম্মদ ইসাম ও দৈনিক প্রথম আলোর মাসুদ আলমকে পেছনে ফেলে সেরা হয়েছেন সেকান্দার আলী। বর্ষসেরা সাক্ষাৎকারের পুরস্কার জিতেছেন ইসাম। এ বিভাগে রানার-আপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ।

কালের কণ্ঠের বিশেষ ফটো সাংবাদিক মীর ফরিদ জিতেছেন বর্ষসেরা ছবির পুরস্কার। এছাড়া ফিচার বিভাগে জিতেছেন প্রথম আলোর রানা আব্বাস।

অনুষ্ঠানে দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী ও মাহমুদুল হাসান শামীমমকে সম্মাননা জানানো হয়।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের