ওয়ালটন-বিএসজেএ ক্রীড়া উৎসবের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:০৯

ওয়ালটন-বিএসজেএ ক্রীড়া উৎসবের উদ্বোধন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ শুরু হয়েছে আজ (বুধবার)। উদ্বোধনী দিনে পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর স্টেডিয়ামে টেবিল টেনিস ইভেন্টে অংশ নেন বিএসজেএর সদস্যরা।

টেবিল টেনিস এককে সৈয়দ মো. মামুন ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। একক ইভেন্টে ইন্ডিপেনডেন্ট টিভির রাকিবুল হাসানকে হারিয়ে এনটিভি’র সুব্রত সাহা তৃতীয় হয়েছেন। দ্বৈত ইভেন্টে সেরা হয়েছেন রামিন তালুকদার ও মেহেদী হাসান রোমেল জুটি। ফাইনালে তারা হারিয়েছেন সৈয়দ মামুন ও মাহাবুব আলম খান বাবু জুটিকে। এই ইভেন্টে রাকিবুল হাসান-মাজহারুল ইসলাম জুটিকে হারিয়ে ফজলে রাব্বি মুন ও জ্যোতির্ময় মন্ডল তৃতীয় হন।

এর আগে সকালে প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন) ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। এ সময় ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু সাদাত, সদস্য সচিব আরাফাত জোবায়েরসহ আরও অনেকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী