এবার সমুদ্র নগরীতে রোমান সানাদের পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৯

সাধারণত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম সমুদ্রনগরী কক্সবাজারে হতে যাচ্ছে রোমান সানা-তামিমুলদের পরীক্ষা। আগামী ১ থেকে ৪ মার্চ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। উইন্ডি কন্ডিশনে (বাতাসের প্রতিকূলতা জয় করে) কীভাবে খেলতে হয়, সেই পরিবেশে অভ্যস্ত করতেই আর্চারি ফেডারেশন ঢাকার বাইরে এমন উদ্যোগ নিয়েছে।

বিশেষ করে টোকিও অলিম্পিক রয়েছে এই বছরে। সেখানে রোমান সহ বাংলাদেশ থেকে একাধিক প্রতিযোগীর অংশ নেওয়ার কথা আছে। এছাড়া দেশের বাইরে গেলে প্রায়ই উইন্ডি কন্ডিশনে খেলতে হয়। তাই ফেডারেশন দেশের মধ্যেই রোমান সানাদের সেই পরিবেশে খেলার অভ্যাস গড়ে তুলছে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দীন চপল রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের বাইরে গেলে আমাদের আর্চারদের উইন্ডি পরিবেশে খাপ খাইয়ে নিতে সমস্যা হয়। তাই আমরা কক্সবাজারে প্রতিযোগিতা আয়োজন করছি। সেখানে উইন্ডি পরিবেশ থাকবে। আশা করছি সামনের দিকেও আমরা এমন আয়োজন করতে পারবো।’

খেলা হবে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে। ছেলে ও মেয়ে মিলিয়ে ১৪৮ জন প্রতিযোগী ও ৪০টি দল ১০টি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকের জন্য অংশ নিচ্ছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী