ক্রিকেটারদের পর এবার টিকা নিচ্ছেন শুটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৬:৩৪আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৬:৩৪

জাতীয় দলের ক্রিকেটারদের পর এবার করোনাভাইরাসের টিকা নেওয়া শুরু করেছেন শুটাররা। রবিবার থেকে ধাপে ধাপে টিকা নিতে শুরু করেছেন জাতীয় দলের রিসালাতুল ইসলাম-শারমিন আক্তার রত্নারা। পর্যায়ক্রমে সব শুটারদেরই টিকার আওতায় আনার পরিকল্পনা আছে শুটিং স্পোর্টস ফেডারেশনের।

মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছেন রিসাতুল ইসলাম। জাতীয় দলের এয়ার রাইফেল ইভেন্টের এই শুটার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ আমিসহ কয়েকজন সতীর্থ টিকা নিয়েছি। অন্যরা পর্যয়ক্রমে টিকা নেবে। টিকা নেওয়ার পর আমার মাথাটা একটু ঝিমঝিম করছিল। অন্য কোনও সমস্যা হচ্ছে না।’

দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকী আগেই টিকা নিয়েছেন। রিসাতুল বাকিদের টিকা নেওয়া প্রসঙ্গে জানালেন, ‘বাকী ভাই নৌবাহিনীতে আছেন। সেখান থেকে আগেই টিকা নেওয়ার কাজ সম্পন্ন করেছেন। তবে শাকিল আহমেদ এখনও টিকা নেননি। পরে নেবেন বলে জেনেছি।’

জানা গেছে, শুটিং স্পোর্টস ফেডারেশন শুধু শুটারদেরই নয়, কর্মকর্তা ও অফিস স্টাফসহ সংশ্লিষ্ট প্রায় ২০০ জনকে টিকার আওতায় আনতে যাচ্ছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী