টোকিও অলিম্পিক

অলিম্পিকে প্রথম রাউন্ডে রোমানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১০:৫৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ১০:৫৯

টোকিও অলিম্পিকের মাঝপথে আয়োজকদের মনে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কাল যে কোন সময় আঘাত হানতে পারে সামুদ্রিক ঝড় টাইফুন। অন্তত পূর্বাভাস তাই বলছে। যে কারণে কয়েক ঘণ্ট পিছিয়ে যায় আর্চারির খেলা। তবে টাইফুন আঘাত হানার আগেই বাংলাদেশের রোমান সানা রিকার্ভ এককে প্রথম রাউন্ডে ঝড় বইয়ে দিয়েছেন! ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।

র‌্যাঙ্কিং রাউন্ডে ১৭তম স্থানে থাকা রোমান সানা প্রথম সেটে ২৮-২৮ স্কোরে সমানে সমান থাকেন। দ্বিতীয় সেট রোমান জেতেন ২৭-২৫ স্কোরে। তৃতীয় সেটেও জয় আসে ২৭-২৬ স্কোরে। চতুর্থ সেটে অবশ্য ছন্দপতন হয় তার। রোমান হেরে যান ২৭-২৫ স্কোরে। তবে শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনেন রোমান। ২৯-২৭ স্কোরে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন দেশের আর্চারির পোস্টার বয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের