যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ফেন্সিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের (বিএফএ) এডহক কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএফএ'র সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা, কোষাধ্যক্ষ সাইফুল হকসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এসময় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকার জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম অর্জনে নবগঠিত বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদের কথা জানান তিনি।

ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত পথপরিক্রমা বাস্তবায়নে সামনের দিকে আরও এগিয়ে যেতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শোয়েব চৌধুরী প্রায় দুই দশকের বেশি সময় ধরে স্পেশাল অলিম্পিক, বাংলাদেশ আরচারি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

সেলিম ওমরাও খান নতুন এডহক কমিটি গঠন করার জন্য প্রতিমন্ত্রীকে সাধুবাদ জানান এবং ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শের যথাযথ বাস্তবায়ন ও স্বচ্ছতা প্রণয়নে সরকারের সঠিক সহযোগিতা কামনা করেন।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের