ভালো স্কোর করতে পারেননি রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯

২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন রোমান সানা। এবার সেটি ধরে রাখার মিশনে নামলেও শুরুটা মোটেও ভালো হয়নি। প্রতিযোগিতার র‍্যাঙ্কিং রাউন্ডে ভালো স্কোর করতে পারেননি দেশসেরা আর্চার।

রিকার্ভে ৬৩৬ স্কোর করে ১০২ জন আর্চারের মধ্যে ৪৬তম হয়েছেন। যদিও টোকিও অলিম্পিকে রোমান সানা ৬৬২ স্কোর করে ৬৪ জনের মধ্যে ১৭তম হয়েছিলেন।

র‍্যাঙ্কিং রাউন্ডে ভালো করতে না করায় রোমানকে প্রথম রাউন্ডে মুখোমুখি হতে হবে শক্তিশালী  ইতালির ফেদেরিকো মুসোলেসির।

বাংলাদেশের আর্চারদের মধ্যে  ভালো স্কোর করেছেন রামকৃষ্ণ সাহা। ৬৪২ স্কোর করে  ২৭তম হয়েছেন। প্রথম রাউন্ডে রামকৃষ্ণ খেলবেন পর্তুগালের লুইস গনকালভেসের বিপক্ষে। ৬৩৩ স্কোর করে ৫০তম হয়েছেন হাকিম আহমেদ রুবেল। প্রথম রাউন্ডে রুবেলের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মাইকেল হাওলেক।

এদিকে মেয়েদের রিকার্ভ ইভেন্টে  করোনা পজিটিভ হওয়ায়  দিয়া সিদ্দিকী খেলতে পারেননি। এই ইভেন্টে বিউটি রায় ৫৭১ স্কোর করে ৭৯ জনের মধ্যে ৭২তম হয়েছেন।

অসীম কুমার দাস কম্পাউন্ড ইভেন্টে ৬৭৪ স্কোর করে ৮৮ জনের মধ্যে হয়েছেন ৫৮তম।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের