আবারও চ্যাম্পিয়ন বডিবিল্ডার মাকসুদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ২২:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২২:৩০

২০১৯ সালে জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম সাফল্যের দেখা পান মাকসুদা আক্তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বাংলাদেশ গেমসের পর ভারতের মুম্বাইয়ে আইএইচএফ অলিম্পিয়া প্রতিযোগিতায়  পদক জিতেছেন। নিজের ফিটনেস ধরে রেখে সর্বশেষ শুক্রবার  দ্বিতীয়বারের মতো জাতীয় শরীর গঠনেও সেরা হয়েছেন তিনি।

ঘরোয়া প্রতিযোগিতায় বর্তমান সময়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন এই নারী বডিবিল্ডার। শেখ কামাল অডিটরিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৪ জন বডিবিল্ডারের মধ্যে লড়াই করেই জিতেছেন সোনার পদক।

শ্রেষ্ঠত্ব ধরে রেখে মাকসুদা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিজের পদক ধরে রাখতে পেরে অনেক ভালো লাগছে। কঠোর পরিশ্রম আর মনোযোগ ধরে রাখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যা প্রয়োজন, সেদিকে জোর দেওয়ার কারণে এই সাফল্য এসেছে। সামনের দিকেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাই।’

২০১৯ সালের পর এবার প্রতিযোগী বেড়েছে। মেয়েদের মধ্যে এমন প্রতিদ্বন্দ্বিতা দেখে মাকসুদা ভীষণ আনন্দিত, ‘বাংলাদেশের নারীরা শরীর গঠনে আগ্রহী হচ্ছে। আগের চেয়ে অংশগ্রহণ অনেক বেড়েছে। তাদের উপস্থাপনাও ভালো হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ, এটা ভালো দিক। সামনের দিকে আশা করছি, আরও ভালো হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের