বিশ্বকাপ আর্চারিতে ব্রাজিলকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ১৭:৩৮আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:৪০

ফ্রান্সের প্যারিসে বিশ্বকাপ স্টেজ-৩ এর রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ইংল্যান্ডকে হারালেও যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। ইলিমিনেশ রাউন্ডে প্রি-কোয়ার্টার ফাইনালে রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া দল ৬-০ সেট পয়েন্টে গ্রেট ব্রিটেনকে হারিয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যাওয়ায় সেমিফাইনালে উঠতে পারেনি।

অপর দিকে মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফাহিমদা সুলতানার সমন্বয়ে গড়া দল ৪-৪ সেট পয়েন্টে সমান থাকে। পরে একটি তীর ছুঁড়ে মারার লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে যায়। তারা পায় ২৬ পয়েন্ট, আর ব্রাজিল ২৫। তবে কোয়ার্টার ফাইনালে গিয়ে চাইনিজ তাইপের কাছে আর পারেনি। বাংলাদেশ ২-৬ সেট পয়েন্টে হেরেছে।

এর আগে রিকার্ভ এককে রোমান সানা প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকার রাউক্স উইনকে ৬-০ সেটে হারিয়েছেন। হাকিম আহমেদ রুবেল স্লোভেনিয়ার আর্নেজ লুকাকে ৬-৪ সেট পয়েন্টে হারান। কিন্তু আব্দুর রহমান আলিফ ৪-৬ সেট পয়েন্টে হেরে যান সুইডেনের জোবার্ক কাজের কাছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি