যুক্তরাষ্ট্রে ইনজুরিতে ছিটকে গেলেন বাংলাদেশের দ্রুততম মানব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ০৯:১০আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৯:১০

যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ডে নিজের গড়া রেকর্ড (ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে) ভেঙে পরবর্তী হিট পর্বে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। কিন্তু দুর্ভাগ্য তার। হিটে আর নামাই হয়নি! ইনজুরির কারণে ছিটকে যেতে হয়েছে।

আজ (শনিবার) সকালে চার নম্বর হিটে দৌড়ানোর আগে ওয়ার্মআপ করার সময় পায়ে ব্যাথা অনুভব করেন ২৮ বছর বয়সী লন্ডন প্রবাসী অ্যাথলেট। এরপর আর দৌড়ানোর সুযোগই হয়নি।

ওরিগন থেকে হোয়াটসঅ্যাপে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পায়ের ব্যথার কারণে ইমরানুর হিটে অংশ নিতে পারেননি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবকিছু করতে হয়েছে। তানাহলে সামনে কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেওয়া কঠিন হয়ে যেতো।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিজের রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের ইমরানুর

ইমরানুর অবশ্য হিটে দৌড়াতে না পেরে অনেকটাই হতাশ, 'ওয়ার্মআপের সময় পায়ে ব্যথা পাই। ডাক্তাররা পর্যবেক্ষণ করে না দৌড়ানোর পরামর্শ দেন। তা না হলে পরের গেমসে অংশ নেওয়া কঠিন হয়ে পড়তো।  আমি দৌড়ে অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।'

/টিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী