ভারতে খেলার সুযোগ পাওয়ার আনন্দ তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৬:৪৯আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:০০

ভারতে প্রো কাবাডি বেশ জনপ্রিয়। প্রায় প্রতিটি আসরেই বাংলাদেশ থেকে কেউ না কেউ খেলার সুযোগ পাচ্ছেন। এবার লাল-সবুজ দলের দুই সদস্য লিটন আলী ও আরিফ রাব্বানীর সামনে খেলার সুযোগ এসেছে। নিলামে লিটনকে দাবাং দিল্লি ও আরিফকে তামিল তালাইবাস কিনে নিয়েছে। দুজনের মূল্য ১০ লাখ টাকা।

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রো কাবাডি লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দুজনই।

লিটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে প্রো কাবাডিতে খেলার। আমারও তাই। গত বছর জাতীয় দলে অভিষেক হয়েছে। এখন প্রো কাবাডিতে খেলার সুযোগ এসেছে। আসলে অনেক ভালো লাগছে, ভারতে প্রথমবার খেলতে পেরে। প্রথমবার সুযোগ পেয়ে এখন লক্ষ্য নিজেকে মেলে ধরা। যেন ভালো খেলে দেশের সম্মান উজ্জ্বল করতে পারি।’

দুজনই আবার পুলিশ দলের হয়ে ঘরোয়া কাবাডিতে খেলছেন।

আরিফ রাব্বানী ২০১৯ সালে প্রো কাবাডিতে খেলার সুযোগ পেয়েও যেতে পারেননি। এবার খেলার পণ তার, ‘আমার কাছের সবাই খুশি। সবাই অভিনন্দন জানাচ্ছে। আসলে আমাদের দেখে উৎসাহিত হবে সবাই। চাকরির পাশাপাশি প্রো কাবাডিতে খেলতে যাচ্ছি সেটি দেখে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের