তুরস্কে ফাইনালে গিয়েও ইমরান হলেন ষষ্ঠ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২২, ২৩:৪৪আপডেট : ১০ আগস্ট ২০২২, ০০:৩০

আগের দিন হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে সবাইকে চমকে দিয়েছিলেন লন্ডন প্রবাসী দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে আজ মঙ্গলবার ফাইনালে গিয়েও শেষটা ভালো করতে পারেননি ২৮ বছর বয়সী অ্যাথলেট। তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.১৭ সেকেন্ড নিয়ে হয়েছেন ষষ্ঠ।

ফাইনালের আগে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান সেমিফাইনালে অংশ নেন। সেখানে  ১০.০৬ সেকেন্ড  সময় নিয়ে  ফাইনাল উঠে নতুন করে আশা দেখান। তবে টাইমিং ভালো না করায় পদকের ঘরে থাকা হয়নি।

১০০ মিটার স্প্রিন্টে আইভরিকোস্টের সিসে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন। সৌদি আরবের প্রতিযোগী ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ওমানের প্রতিযোগী ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন ।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী