শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখলেন লন্ডন প্রবাসী ইমরানুর, শিরিনের নতুন রেকর্ড 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৬

পরশু দিন ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। এখানকার আবহাওয়ার সঙ্গে সেভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাননি। তার পরেও লন্ডন প্রবাসী অ্যাথলেটের আসন কেউ কেড়ে নিতে পারেননি। শুক্রবার আর্মি স্টেডিয়ামে সুলতানা কামাল জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইমরানুর রহমান। ১০ দশমিক ২৯ সেকেন্ড টাইমিং করে বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব অক্ষুণ্ণ রেখেছেন ২৮ বছর বয়সী এই অ্যাথলেট। দ্বিতীয় স্থান পাওয়া নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৭০ সেকেন্ড। আর তৃতীয় হওয়া একই সংস্থার রাকিবুল হাসান সময় নিয়েছেন ১০ দশমিক ৮০ সেকেন্ড। 

এই বছর জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে শিরিন আক্তারকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া দেওয়ান। আজ অবশ্য হেরে গেছেন সেই শিরিনের কাছেই।    ১১ দশমিক ৯৫ সেকেন্ড দৌড়ে নতুন রেকর্ড গড়ে নৌবাহিনীর শিরিন দ্রুততম মানবীর খেতাব ফিরে পেয়েছেন। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল ১১ দশমিক ৯৯ সেকেন্ড। সেটা গড়েছিলেন শিরিন নিজেই ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে৷ আজ দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২ দশমিক ০৯ সেকেন্ড। তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নেন ১২ দশমিক ৩৬ সেকেন্ড। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি