দাবায় শিরোপা জিতে ১০ লাখ টাকা পেলো সেন্ট জোসেফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:১৫

নতুন দাবাড়ুর খোঁজে ‘মার্কস অ্যাকটিভ স্কুল চেস’ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গ্রান্ড ফাইনালে তারা হারিয়েছে ডিপিএস এসটিএস স্কুলকে। প্রথমে ২-২ গেমে ড্র হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে শিরোপা উৎসব করেছে সেন্ট জোসেফ।

বসুন্ধরা কনেভনশন হলে অনুষ্ঠিত এই ফাইনালে সেন্ট জোসেফের হয়ে বোর্ডে ছিলেন তাহসিন তাজওয়ার, আহনাফ রশিদ চৌধুরী, নওশান উদ্দিন ও আবরার জাহিন। বিপরীতে ডিপিএস এসটিএস স্কুলের হয়ে খেলেছে আইমান আহমেদ, মারজুক চৌধুরী, মোহাম্মদ ফারজান আলী ও কাজী আফসান রওনক আনান। 

ফাইনাল জিতে সেন্ট জোসেফ স্কুলের দাবাড়ু তাহসিন তাজওয়ার বলেছেন, ‘অনেক ভালো লাগছে। অন্য রকম একটা অনুভূতি।’

শিরোপা জিতে ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন স্কুল ১০ লাখ টাকা পেয়েছে। আর রানার্সআপ ৫ লাখ এবং তৃতীয় স্থান হওয়া স্কুল ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছে।

দাবা ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের মোট ২ হাজার ৬২টি স্কুল। সেখান থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
তনু হত্যা: দুই জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
হতাশ হয়ে রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো