ইন্দোনেশিয়ার বিশ্বকাপে চমক দেখালেন বাংলাদেশের কলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২০:০১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:০৫

বিশ্বকাপ শুটিংয়ে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কামরুন নাহার কলি। শনিবার (২৮ জানুয়ারি) ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে সেরা আটে জায়গা করে নিয়ে চমকই দেখিয়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাইয়ে ৫৩ জন শুটারদের কলি ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হন।

তবে ফাইনালে ১৪৮.৫ স্কোর করে অষ্টম হতে হয়েছে। নিকট-অতীতে বাংলাদেশের কোনও শুটার এমন পারফরম্যান্স করে দেখাতে পারেননি।

জাকার্তা থেকে কলি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সবারই ঢাকায় অনুশীলনে ৬২৮ থেকে ৩০ স্কোর হয়েছিল। জাকার্তায় বাছাইয়ে তা আমি ধরে রেখেছি। তবে ফাইনাল রাউন্ডে ভালো করা যায়নি। এখন আর কিছু বলার নেই।’

এদিন দেশের অন্য তিন শুটার সাইরা আরিফিন ৬২৬.৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬.৫ স্কোর করে ১৬তম ও সাজিদা হক ৬২৩.০ স্কোর করে ৩১তম হয়েছেন।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী