বাংলাদেশ-ভারত নয়, জুনে সাফ হচ্ছে নেপালে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ২৩:৩২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২৩:৩৩

চলতি বছর ২০ জুন থেকে ৩ জুলাই হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ‌‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলে অভিহিত এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আপাতত নেপালের নাম এসেছে।

রবিবার (২৯ জানুয়ারি) ছিল আয়োজক হওয়ার শেষ দিন। হিমালয়ের দেশটি ছাড়া আর কেউ স্বাগতিক হওয়ার জন্য সাফের কার্যালয়ে নাম পাঠায়নি।

শুরুতে স্বাগতিক হওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের নাম শোনা গিয়েছিল। আজ নেপাল ছাড়া আর কোনও দেশের আবেদন না করায় তাদেরই পরবর্তী সাফের ভেন্যু অনেকটা নিশ্চিত। এরপরও সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের অপেক্ষায়।

রাতে বাংলা ট্রিবিউনকে এই কর্মকর্তা বলেছেন, ‘আমরা প্রাপ্ত আবেদনটি নির্বাহী সভায় তুলবো। নির্বাহী সভাতেই মূলত বিষয়টি চূড়ান্ত হবে। আগে বাংলাদেশ ও ভারতের কথা শোনা গিয়েছিল। তবে এখন নেপাল ছাড়া অন্য কেউ আগ্রহ দেখায়নি। তাই প্রাথমিকভাবে ওরাই স্বাগতিক হওয়ার দৌড়ে এগিয়ে আছে।’

ফেব্রুয়ারির শুরুতে বাহরাইনের বাহমায় এএফসির কংগ্রেস রয়েছে। সাফের সদস্য দেশগুলোর শীর্ষ ব্যক্তিরাও সেখানে থাকবেন। সেখানে অনানুষ্ঠানিক আলোচনার পর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনলাইন সভা হতে পারে। সেই সভাতেই মূলত সাফের ভেন্যু সহ অন্য সবকিছু চূড়ান্ত হবে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী