সৌদি আরবে ৫৩ কোটি টাকার প্রাইজমানির  টুর্নামেন্টে সিদ্দিকুর কী পেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২

পিআইএফ সৌদি আরব ইন্টারন্যাশনাল গলফে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। হয়েছেন ৬৯তম। 

৫৩ কোটি টাকার এই টুর্নামেন্টে ইতিবাচক কিছু করার আশা নিয়েই সৌদি আরব গিয়েছিলেন সিদ্দিকুর। শুরুর প্রথম দুই রাউন্ড পারের সমান খেলেছেন। তবে শেষ দুই রাউন্ড খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন দুইবারের এশিয়ান ট্যুর জয়ী গলফার।

পারের চেয়ে ১৯ শট কম খেলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মেক্সিকান গলফার আব্রাহাম আঙ্কার। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আব্রাহাম জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার, ৬৯তম সিদ্দিকুর জিতেছেন ১৩ হাজার ডলার।

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি