থাই বক্সারকে এক পাঞ্চেই কুপোকাত করলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ২২:২১আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:২২

থাইল্যান্ডের বক্সার আনা পুংখেকে এভাবে সহজেই পরাস্ত করতে পারবেন তা হয়তো দেশসেরা বক্সার সুরো কৃষ্ণ ভাবেননি। লাইটওয়েট ক্যাটাগরিতে খেলা শুরু হতে না হতেই প্রথম রাউন্ড শেষ। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে পেটে এক পাঞ্চ মেরে জয় নিশ্চিত করেন দ্বিতীয় রাউন্ডেই সুরো কৃষ্ণ প্রতিপক্ষের পেটে এক পাঞ্চ মেরে জয় নিশ্চিত করেন।

‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’-এ ইন্টার কন্টিনেন্টাল হোটেলের রিংয়ে মঙ্গলবার লাইটওয়েট ক্যাটাগরিতে আনা ও সুরো কৃষ্ণর ম্যাচটি ছিল ছয় রাউন্ডের। প্রথম রাউন্ডে থাইল্যান্ডের প্রতিযোগীর চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন বাংলাদেশের বক্সার। দ্বিতীয় রাউন্ডে শুরু থেকে সুরো কৃষ্ণ চড়াও হতে থাকেন পুংখের ওপর। এরপর একটু নিচু হয়ে পেটে কষে পাঞ্চ করেন। তাতেই মাটিতে  ছিটকে পড়ে যান থাইল্যান্ডের বক্সার।
 
এর আগে গত বছর বাংলাদেশে হওয়া সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট ‘দ্য আল্টিমেট গ্লোরি‘-প্রতিযোগিতায়ও সেরা হয়েছিলেন সুরো কৃষ্ণ।

শেষ ম্যাচে বাংলাদেশের আল আমিন হেরে যান ভারতের বক্সারের কাছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি