ভারতে গেলো বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৩:২৮আপডেট : ১৩ মে ২০২৩, ১৩:৩১

ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরে ১৪ মে থেকে ১৭ মে পর্যন্ত হবে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে  অংশ নিতে শনিবার ভারতে গেছে বাংলাদেশ দল। সেখানে বালক এবং বালিকা উভয় বিভাগেই অংশ নেবে লাল-সবুজ দল।‌ টুর্নামেন্টে ইতিবাচক ফল করার লক্ষ্য নিয়ে ঢাকা ছেড়েছেন উদীয়মান খেলোয়াড়রা।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অধীনে সারা বছর ধরেই ক্যাম্প চলে। তবে সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় কোচরা ঢাকায় এসেছিলেন। এরা হলেন ভারতীয় কোচ অংশুমান ভট্টাচার্যী ও প্র্যাকটিস পার্টনার সৌম্যদীপ ঘোষ ও অঙ্কুর ভট্টাচার্য। 

অনূর্ধ্ব-১৯ বালক দল: মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিওন বম, আবুল হাসান হাসিব, শেখ বরকত আলী সাজিন, প্রমিত খিসা ও রাজীব জাহান রায়েল। 

অনূর্ধ্ব-১৯ বালিকা দল: রেশমি তঞ্চঙ্গা, ঐশী রহমান, খই খই সাই মারমা ও মুসরাত জান্নাত সিগমা। 

অনূর্ধ্ব-১৫ বালক  দল: আবুল হাশেম হাসিব, মাহাতাবুর রহমান মাহি ও তাহমিদুর রহমান সাকিব। 

অনূর্ধ্ব ১৫ বালিকা দল: মুসরাত জান্নাত সিগমা ও মোসাম্মৎ আসমা খাতুন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
যে কারণে আচমকা ৯ হাজার ফুট উচ্চতায় নেমে এলো প্লেন 
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি