ভারতের বক্সারদের হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:২০

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন’ আজ শনিবার রিংয়ে গড়িয়েছে। বিকালে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে ভারতীয় বক্সারদের হারিয়েছেন স্বাগতিকদের খেলোয়াড়রা।

১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযোগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয় পেয়েছেন। মোহন হারিয়েছেন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিংকে, মোতালেব জয়ী হয়েছেন সফরকারী দলের হারপ্রীত সিংয়ের বিপক্ষে এবং সাবিউল হারিয়েছেন অতিথি দলের অংকিত কুমারকে। অন্যদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশী সজীব মাহমুদের বিপক্ষে জয় পান।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল আউসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারি (সাউথ আমেরিকা) মো. আসাদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী