জাতীয় আসরে সেরা হয়েও আক্ষেপ তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৩, ১৯:১২আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১:২১

ম্যাক্স গ্রুপ ৩২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার শেষ হয়েছে জাতীয় সাঁতার। এতে ৩৫টি সোনা, ২৪টি রুপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। ৮টি সোনা, ১৭টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ জিতে রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনী। আর সেরা সাতারু হয়েও আক্ষেপ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের।

সব মিলিয়ে এবার ৬টি ইভেন্টে হয়েছে নতুন রেকর্ড। সামিউল ৩টি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই সেরা হয়েছেন। এছাড়া গত বছর করা নিজের রেকর্ড এবার নিজেই ভেঙেছেন। ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পর্যায়ে সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত রাজবাড়ির এই সাঁতারু, ‘আমি এত ভালো পারফরম্যান্স করবো সেটা মোটেও আশা করিনি। নিজের পারফরম্যান্সে খুব খুশি।’ 

যদিও নিজের টাইমিংয়ে আরও উন্নতি করতে চান সামিউল, ‘ঘরোয়া পর্যায়ে নিজের রেজাল্ট ও টাইমিং যা করেছি সেটা ঠিক আছে। কিন্তু এই টাইমিং নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক এলেও সোনা জেতা সম্ভব না। এজন্য আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।’

জাতীয় সাঁতারে যেন ধারাবাহিকতার প্রতিমূর্তি সোনিয়া খাতুন। টানা চতুর্থবারের মতো হয়েছেন সেরা সাঁতারু। নিজের সেরা টাইমিং করেই এবার জিতেছেন সেরার পুরস্কার। ৪টি ইভেন্টে জিতেছেন সোনা। ২টি ইভেন্টে রুপা। এর মধ্যে একটিতে করেছেন জাতীয় রেকর্ড। 

সম্প্রতি এশিয়ান গেমসে চীনের হাংজুতে গিয়েছিলেন সোনিয়া। সেখানে আন্তর্জাতিক পর্যায়ে সাঁতারুদের সুবিধা ও প্রশিক্ষণ সূচি দেখে অবাক তিনি। অন্য দেশ থেকে কতটা পিছিয়ে আছে সেটাও বললেন, ‘আমাদের কোনও বিদেশি কোচ নেই। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নেই। ইলেকট্রনিক্স স্কোরবোর্ড নষ্ট। এসব নানা কারণে আমরা ওদের চেয়ে পিছিয়ে আছি। তাছাড়া আমাদের প্রতিযোগিতাও কম। একটা জাতীয় সাঁতারের জন্য সারা বছর অপেক্ষা করি আমরা।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী