ভারত থেকে আক্ষেপ নিয়ে ফিরলেন বাংলাদেশের লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮

টানা দ্বিতীয়বারের মতো ভারতে প্রো কাবাডি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় লিটন আলী। কিন্তু এবারও কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে তাকে!

গত বছর দাবাং দিল্লি কেসিতে খেলার সুযোগ পেয়ে কোর্টে নামা হয়নি। এবার ১৩ লাখ রুপিতে বেঙ্গালুরু বুলসে ডাক পেয়ে সেই আগের মতো না খেলে সময় কাটাতে হয়েছে।

যদিও তার দল এবার সুপার সিক্সে খেলার সুযোগ পায়নি। তাই বৃহস্পতিবার লিটনকে দেশে ফিরে আসতে হয়েছে।

প্রো কাবাডি লিগে টানা দুবার সুযোগ পেয়ে না খেলার আক্ষেপ আছে লিটনের মাঝে।

এ প্রসঙ্গে লিটন আলী দেশে ফিরে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে লিগ শুরুর একমাস আগে ক্যাম্প শুরু হয়েছিল। কিন্তু ভিসা জটিলতার কারণে সে সময় ক্যাম্পে যোগ দিতে পারিনি। ক্যাম্পে যথা সময়ে যোগ দিলে হয়তো ম্যাচ খেলার সুযোগ হতো।’

ভারতে প্রো কাবাডি লিগের যাত্রা ২০১৪ সালে। প্রথম আসর থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা খেলে আসছেন বিভিন্ন দলে। জিয়াউর রহমান, আরদুজ্জামান মুন্সি, জিয়াউর রহমান (জুনিয়র), মাসুদ করিম, জাকির হোসেন, আরিফ রাব্বানী, তুহিন তরফদার, সাজিদ হোসেনের পর ডাক পেয়েছিলেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড় লিটন।

দুই মৌসুম খেলে এবার তার উপলব্ধি, ‘যদি ঠিক সময়ে ভিসা পেয়ে সেখানে যেতে পারতাম তাহলে হয়তো ম্যাচ খেলার ‍সুযোগ হতো। তারপরও আমি অনেক ম্যাচেই স্কোয়াডে ছিলাম।  শুধু আমি নই পোল্যান্ডের খেলোয়াড়েরও আমার মতো অবস্থা। আমার মনে হয় সামনের দিকে যদি খেলার সুযোগ হয় তাহলে আগেভাগেই যেতে হবে। তাহলে খেলার সুযোগ হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি