ব্যাংককে রান্না করে খেতে হচ্ছে বাংলাদেশের দাবাড়ুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৪, ২০:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৫২

থাইল্যান্ডের হুয়া হিন জেলায় ২১তম ব্যাংকক চেজ ক্লাব ওপেনে খেলছেন বাংলাদেশের দাবাড়ুরা। ১০ দিনের বেশি সময় ধরে ব্যক্তিগতভাবে খেলতে যাওয়ায় সেখানে ফ্ল্যাট ভাড়া করে থাকতে হচ্ছে। খাবারও খেতে হচ্ছে রান্না করে। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও নাইম হককে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে রান্নাঘরে।

এমনিতে এই টুর্নামেন্টে বাংলাদেশের দাবাড়ুরা ভালো করছেন। আজ ফিদে মাস্টার মনন ভারতের গ্র্যান্ডমাস্টার ললিত বাবুর পর এবার কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার মাকনেভ ডেনিসকে হারালেন। এছাড়া শাকিলসহ অন্যরা কম বেশি সাফল্য পাচ্ছেন।

এই সাফল্যের পেছনে নিজেরা রান্না করে খাওয়ার কথাই জানালেন শাকিল। ব্যাংকক থেকে আন্তর্জাতিক মাস্টার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ব্যাংকক থেকে দূরের শহরে খেলছি। এখানে আসতে সড়ক পথে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লাগে। ব্যক্তিগতভাবে খেলতে আসায় হোটেলে না উঠে একটা ফ্ল্যাটের রুম ভাড়া করে থাকছি। এখানকার খাবারে একধরনের গন্ধ। তাই নিজেরাই বাজার করে রান্না করে খাচ্ছি। এতে সবাই খুশি। খেলাতেও এর ছাপ পড়ছে। বলতে পারেন নিজেরা রান্না করে খাওয়ার জন্য সবাই ভালো আছি। ঠিকমতো খেলতে পারছি। কোনও সমস্যা হচ্ছে না।’

মনন ও শাকিল তরকারি কেটে দিচ্ছেন। রান্নার কাজ করছেন নাইম। মনন খুশিমনে বলেছেন, ‘আমরা নিজেরা রান্না করে খাওয়ার কারণে টেনশন ফ্রি হয়ে খেলতে পারছি। সমস্যা হচ্ছে না।’

নাইমও সবাইকে রান্না করে খাওয়াতে পেরে খুশি। খেলার পাশাপাশি অন্যরকম অভিজ্ঞতাও হলো সবার।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি